শার্শা (যশোর) সংবাদদাতাঃঃ
ভারতে দোল পূর্ণিমা এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ও আগামীকাল সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
বুধবার (২৭ মার্চ) সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ পথে আমদানি-রফতানি
বাণিজ্য চলবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতে দোল পুর্ণিমা ও বাংলাদেশে স্বাধীনতা দিবসে ছুটিতে আজ ও আগামীকাল মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রী চলাচল ও পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোন বাধা নেই। বুধবার সকাল থেকে এ পথে আমদানি- রপ্তানি বাণিজ্য চলবে বলে তিনি জানান।