1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনায় লাইব্রেরীর গোডাউন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার পঠিত
9598

খুলনা প্রতিনিধি:

খুলনায় লাইব্রেরীর গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ পাঠক প্রিয় লাইব্রেরীর গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল নামের ওই কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার তদন্তে রহস্য বেরিয়ে এসেছে। আসামিদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তাছাড়া নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। মৃতের পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর