1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

চাকরি স্থায়ী করতে ভুয়া কাগজ ব্যবহার করে হাইকোর্টে মামলা, কেসিসির ৩৭ কর্মচারী চাকরিচ্যুত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত
9599

নিজস্ব প্রতিনিধি:

ভুয়া কাগজপত্র ব্যবহার করে হাইকোর্টে মামলা করার অভিযোগে মাস্টাররোলে কর্মরত চতুর্থ শ্রেণির ৩৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সোমবার কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

কেসিসি সূত্রে জানা যায়, সদ্য চাকরিচ্যুত ওই সকল কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তবে তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। সেখানে তারা বেশ কিছু কাগজপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কয়েকটি আবেদনের কাগজ সিটি করপোরেশনের রিসিভ করা কপি তারা জমা দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই কাগজপত্র কখনও সিটি করপোরেশন রিসিভ করেননি। ওই কাগজপত্রে সিটি করপোরেশনের যে সিল ও স্বাক্ষর রয়েছে সেগুলোও ভুয়া। এই কাজের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখ। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাচ্চু শেখসহ ৩৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

কেসিসির সচিব সানজিদা বেগম জানান, ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টাররোলে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কেসিসিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে একটি মামলা করলে বিষয়টি প্রমাণিত হওয়ায় সিটি মেয়রের নির্দেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর