1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে: নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান (অব:) 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার পঠিত
9602
খুলনা প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:)।
আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইদহসহ পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সম্মানিত মেম্বার অব পার্লামেন্ট আছেন এবং মন্ত্রী মহোদয়রা আছেন তারা এই ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। কোন পক্ষপাতিত্ব বা কোন প্রভাব বিস্তার করবেন না। এটি আমরা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুতি হয় তাহলে তাদের সম্মানটা ক্ষুন্ন হবে। এ ব্যাপারে আমরা খুব সজাগ ও সচেতন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সহিংসতা হবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা আমাকে আশ্বস্ত করেছেন।
গত নির্বাচনের মতই আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশনার বলেন, আপনারা আমাদের যেভাবে গত দিনে সহায়তা করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সহায়তা করেছেন ঠিক একই ভাবে শুধু এই উপজেলা নির্বাচনেই না ভবিষ্যতের সকল নির্বাচনে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনা কামনা করছি।
সভায় তিনি ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে নির্বাচন নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন। সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর