1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

পাইকগাছায় শিবসা নদীর পাউবো’র ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন; চরম ঝুঁকিতে ৩ ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ

  • প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
paikgacha-sibsa-9248

নিজস্ব প্রতিবেদক::


শিবসা নদীর খুলনার পাইকগাছা উপজেলার লস্করের আলমতলায় পাউবোর ওয়াপদার ভেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে অনাগত আশংকায় রীতিমত আতংকে রয়েছেন পাইকগাছার লস্কর, চাঁদখালী ও কয়রার আমাদি ইউনিয়নের ১৯টি গ্রামের অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে, নদীর এসকল এলাকার দূর্বল বাঁধগুলি ভেঙ্গে যেকোন সময় লবণ পানি ঢুকে অঞ্চলের বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে সেখানকার বসত-বাড়ি, শত শত চিংড়ি ঘের, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পানির নীচে তলিয়ে যেতে পারে।

এলাকাবাসী বলছেন, গত বুধবার থেকে সেখানে ভাঙ্গন পরিধি বৃদ্ধি পেয়েছে। অতি দ্রুত বাঁধ নির্মাণ করা না গেলে ভয়াবহ দূর্যোগের মুখে পড়বেন তারা। ফলে এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, গত বছর উপজেলার লস্করের আলমতলা এলাকায় শিবসার পাউবোর ওয়াপদার ভেড়িবাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কোন রকম ভাঙ্গন প্রতিরোধ ও সংষ্কার হয়। এরপর জাইকার অর্থায়নে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি প্যাকেজ প্রকল্প গ্রহন করা হয়। টেন্ডারে প্রকল্পের কার্যাদেশ পান ঢাকার উন্নয়ন ইন্টারন্যাশনাল। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করছে আর-রাত কর্পোরেশন নামে অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসীর অভিযোগ, গত দেড় বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভাঙ্গনকবলিত প্রকল্প এলাকায় ভাঙ্গনরোধে মাঝে মধ্যে কিছু জিও ব্যাগ ফেললেও কার্যত এখন পর্যন্ত মূল কাজ শুরু করতে পারেনি।

sibsha-9249

স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন বলেন, গত প্রায় এক যুগ আগে থেকে তার ইউনিয়নের আলমতলা এলাকায় শিবসা নদীর ভেড়িবাঁধে ভাঙ্গন শুরু হয়। ইতোমধ্যে সেখানকার একটি বাজার নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনে সৃষ্ট প্লাবন ঠেকাতে পাউবো একাধিকবার সেখানে বিকল্প ভেড়িবাঁধ তৈরি করেও সফলতা পায়নি।

সর্বশেষ গত ২০২৩ সালে এলাকাবাসীর গণদাবির পরি প্রেক্ষিতে সরকার জাইকার অর্থায়নে ৫০ কোটি টাকার প্রকল্পটি বরাদ্দ দেয়। প্রকল্পের মধ্যে রয়েছে- গড়ইখালীর খুদখালী, লস্করের বাইনতলা স্লুইচ গেট ও আলমতলার ওয়াপদার টেকসই ভেড়িবাঁধ নির্মাণ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি অদ্যবধি কাজ শেষ না করায় রীতিমত চরম হুমকির মুখে পড়েছে মেগা প্রকল্প কৃষি কলেজ, চিত্তবিনোদনের একমাত্র পার্কসহ সেখানকার দু’ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষ মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগে ভাঙ্গন কবলিত স্থানে সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ শেষ করার কথা রয়েছে। তবে যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভাঙ্গন কবলিত এলাকায় গভীরতার অযুহাতে মন্থর গতিতে কাজ করছে বলে স্বীকার করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী-২ আশরাফুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। ভাঙ্গনকবলিত স্থানে বর্তমানে প্রাথমিক সংষ্কার কাজ চলমান রয়েছে। শুনেছি ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। ভাঙন কবলিত এলাকা প্রাথমিক ভাবে সংস্কার করা হচ্ছে। আগামী সপ্তাহখানেকের মধ্যে প্রকল্পের মূল কাজ শুরু হবে বলে দাবী পাউবোর এ কর্মকর্তার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর