1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনাসহ ৫ বিভাগে হিট অ্যালার্ট জারি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬২ বার পঠিত
hit-alert-9279

দীপ্ত নিউজ ডেস্ক::


দেশের পাঁচ বিভাগের বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপদাহ। এ পরিস্থিতিতে বুধবার ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের ও অন্যান্য জায়গায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

এই পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানিয়েছে, তাপদাহের বাইরে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ ও বরিশাল জেলা। আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় পর্যন্ত মাঝারী, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপদাহ বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন, ‘বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে আশা করছি, তাপদাহ মৃদু থেকে মাঝারী অবস্থায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৮ মে’র পরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং পর্যায়ক্রমে সারা দেশেই বৃষ্টি হবে। পর্যাপ্ত বৃষ্টি হলে তাপদাহ প্রশমিত হবে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর