1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

মুন্সীগঞ্জে সিরাজদিখানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক লাঞ্ছিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮৮ বার পঠিত
munsigang-9324

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

বুধবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওই দুই শিক্ষার্থীর বাড়িতে স্বজনদের আহাজারির ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ওই এলাকায় পরিচিত আতব আলী শেখের ছেলে আবুল শেখ (৪০) ট্রাইবুন্যাল ইংরেজি পত্রিকা ও বাংলা অধিকরন পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি মোঃ শহিদ শেখকে মারধর করে মোবাইল ক্যামেরা ফোন নিয়ে যায়।

মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা ক্ষ্যান্ত হয়নি। বাড়ির বাহিরে নিয়ে আবুল শেখের নেতৃত্বে আরো ১০ থেকে ১২ জন সংঘবদ্ধ ভাবে সাংবাদিক মোঃ শহিদ শেখকে লাঞ্ছিত ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক শহিদ শেখ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক ও সচেতন মহল। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক।

সাংবাদিক মোঃ শহিদ শেখ বলেন, আমি আমার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তথ্য সংগ্রহে আমি ছুটে যাই সেখানে। এ সময় বাড়িতে নিহত শিক্ষার্থীর স্বজন কান্নাকাটি করছিল। আমি মোবাইল ক্যামেরা বের করতেই আতব আলী শেখের ছেলে আবুল শেখ আমার দিকে তেড়ে আসে। কোন কিছু না বলে আমার দু হাত ধরে টানতে থাকে। মোবাইল ছিনিয়ে নেয়। কোন কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করে বাড়ির বাইরে নিয়ে যায়। সেখানে থাকা আরো ১০ থেকে ১২ জন এলোপাথারি ভাবে মারতে মারতে আমাকে পাশের খালে ফেলে দেয়। আমার গলায় থাকা ০৬ আনি ওজনের স্বর্নের চেইন যাহার মূল্য অনুমান ৩০,০০০/-টাকা ও আমার ব্যবহৃত অপ্পো এফ-১৫ স্মার্ট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ২৭,০০০/-টাকা নিয়া যায়। উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তের সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর