1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন 

ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে রয়েছেন সরকার…… ত্রান প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত
koyra-9353

কয়রা (খুলনা) প্রতিনিধি::


দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মোঃ মহিববুুর রহমান বলেছেন, ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সার্বক্ষণিক পাশে রয়েছেন বর্তমান সরকার ।

ঘূর্নিঝড়ের প্রথম দিন থেকেই বিভিন্ন মাধ্যমে উপকূলের মানুষের খোঁজ খবর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্নিঝড় রিমেলের ক্ষতি কাটাতে আগামী এক সপ্তাহের মধ্যো উপকূলের ক্ষয় ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করবেন।

বুধবার (২৯মে) বেলা সাড়ে ১১ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে কপোতাক্ষ কলেজ চত্বরে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সবসময় আপনাদের খোঁজ খবর রাখেন।প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন উপকূলীয় এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দূর্দশা দেখার জন্য ও তাদের পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়ার জন্য। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বঙ্গবন্ধু কন্যা পূর্বেও আপনাদের পাশে ছিলেন বর্তমানেও পাশে আছেন এবং ভবিষ্যৎেও পাশে থাকবেন। রিমালে কয়রার ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক -উজ-জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কযরা পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান, ভোলা ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্ল্যাহ আল জ্যাকব, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহামান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রী, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহাসিন রেজা, সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর