নিজস্ব প্রতিবেদকঃঃ
ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (৩১ মে) পত্রিকার প্রধান কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। পবিত্র কোরান তেলয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শিহরন রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপদেষ্টা সম্পাদক মোঃ ইসতাক হোসেন ও উপ সম্পাদক শামসুল হক বসুনিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারি সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।
এদিন সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১ টায় জুম্মার নামাজের বিরতির পর দুপুরের খাবার শেষে বেলা ৩ টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ পর্বে অতিথিদের পদচারনায় মুখরিত হয় ওঠে ডেইলি ট্রাইবুনাল অফিস। রাষ্ট্রদূত, ব্যবসায়ী, সাংবাদিক নেতাসহ বিভিন্ন শ্রেনি-পেশার লোক ট্রাইবুনালকে শুভেচ্ছা জানাতে আসেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও সচিব শহিদুল ইসলাম, মিজানুর রহমান, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফুল হক, প্রিন্স গ্রুপের পরিচালক প্রিতম, ক্রিড়া সংগঠক ও সমাজসেবক শিমুল, যুগ্মসচিব (প্রেস) আসাদুজ্জামান, আজিজুল ইসলামসহ অন্যান্যরা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারন সম্পাদক জাওহার ইকবাল খানসহ আরও অনেকে।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ডেইলি ট্রাইবুনাল পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দেশের বিভিন্ন জেলা থেকে অগত প্রতিনিধিগন তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব শিহরন রশিদ গুরুত্ব সহকাওে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আপনাদের সমস্যাগুলো আমি আস্তে আস্তে সমাধানের চেষ্টা করবো।
প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন (বাগেরহাট), কামরুল হাসান (ময়মনসিং), তজবুল হক (রাজশাহী), শাজাহান চৌধুরী (সিলেট- সুনামগঞ্জ), আজিজ (লালমনিরহাট), নাসির উদ্দিন মিলন (নিলফামারী), বিশ্বজিত সরকার বিপ্লব (বরিশাল), ফরহাদ (মুনশিগঞ্জ), শেখ মাহাতাব হোসেন (ডুমুরিয়া), সেলিম রেজা (গোপালগঞ্জ), কে, এম, শাহিন (কুমারখালি), এস,আর জয় (সাভার) আনভিল বাপ্পি (দিনাজপুর), তাসলিমা আকতার মিতা (কিশরগঞ্জ), সুলতান (নেত্রকোনা), ইমরুল হাসান বাবু (টাঙ্গাইল), মোঃ দেলোয়ার হোসেন (কিশোরগঞ্জ), সাইদুর রহমান (মাগুরা), রুপক মুখারজি (নড়াইল), সেন্টু (মানিকগঞ্জ), শামিম সুমন (টাঙ্গাইল), শাহাজাহান চৌধুরী সাহিন (কক্সবাজার), মোঃ নাসির উদ্দিন (চাদপুর), মাইনুল হক (চারঘাট) প্রমুখ। অনুষ্ঠানে ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহতাব হোসেনকে শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে শেখ মাহতাব হোসেন শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদসহ দীপ্ত নিউজ পরিবার।