পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃঃ
খুলনার পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজন নিহত ও আরোও ২ জন আহত হয়েছে।
পাইকগাছার দেলুটিতে বজ্রপাতে শ্রীকান্ত মন্ডল (২৫) নিহত হয়েছে। সে দেলুটি ইউনিয়নের গেউবুনিয়ার পতিত মন্ডলের ছেলে।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে বজ্রবৃষ্টির সময় শ্রীকান্ত একটি চিংড়ি ঘেরের বাসায় আশ্রয় নিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
অন্যদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা থেকে কয়রায় বাড়ি ফেরার পথিমধ্যে গাগড়ামারি (জ্যালিখালীর কোনা) নামক এলকায় পৌছালে বজ্রপাতে কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে এনায়েত গাজী (৩৫) ও ঘড়িলাল গ্রামের আলামিন গাজীর ছেলে নাজমুল (৮) নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। করেছে। দুই জন আহত রয়েছে।
বটিয়াঘাটায় নিহতের নাম আল মামুন। তার বয়স ১৭ বছর। সে স্থানীয় মনি চৌকিদারের ছেলে।