1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নানা সংকটে পাইকগাছার কাটিপাড়া ব্রীজের এ্যাপ্রোচ নির্মাণে অনিশ্চয়তা!

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৫ বার পঠিত
brize-paikgacha-9467

শেখ দীন মাহমুদ::


খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা উপজেলার সংস্থল কপোতাক্ষ নদের কাটিপাড়ায় এ্যাপ্রোচের জমি অধিগ্রহন না করেই ব্রীজ নির্মাণ; ফলে ৬ মাস ধরে বন্ধ রয়েছে পাইকগাছা অংশের ১৪৫ মিটার দৈর্ঘ্যরে সড়ক নির্মাণকাজ। প্রশাসন, ঠিকাদারী প্রতিষ্ঠান, জমি মালিক ও খাস জমির অবৈধ দখলদারদের পরষ্পর বিরোধী বক্তব্যে রীতিমত অনিশ্চয়তা দেখা দিয়েছে সদ্য নির্মিত ব্রীজের এ্যাপ্রোচ নির্মাণে। ফলে সড়ক যোগাযোগে চরম ভোগান্তিতে রয়েছেন দু’উপজেলার বাসিন্দারা।

খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারী সড়কে ১২৬০ মি. চেইনেজে ৫০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণে ২ বছরের কাজ দু’দফায় সময় বাড়িয়ে শেষ হয় ৫ বছরে। ৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৯১৮ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটির খেশরা অংশে ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। তবে পাইকগাছার বাঁকা অংশের ১৪৫ মিটার সড়ক নির্মাণের জমি অধিগ্রহন না করায় বন্ধ রয়েছে এর নির্মাণকাজ।

প্রথমত ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে এ অংশের জমি সরকারের চরভরাটি খাস জমি দাবি করে এর অবৈধ দখলদার হিসেবে স্থানীয় রাড়–লী এলাকার জনৈক নিজাম উদ্দীনের ছেলে রমজান মোড়লকে দায়ী করা হলেও মূলত এ জমির মালিক পার্থ সারথী দাস। এরপাশ দিয়ে বয়ে গেছে সরকারের চরভরাটি বিস্তীর্ণ অঞ্চলের খাস জমি।

পার্থ সারথীর কাছ থেকে ইজারা নিয়ে লীজ ঘের মালিক রমজান মোড়লের দাবি, জমি অধগ্রহন না করে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন জমির দিয়ে ব্রীজের এ্যাপ্রোচ সড়ক নির্মাণে চাপ দিচ্ছে। এ অংশে কোন খাস জমি নেই বলেও দাবি তার।

এবিষয়ে মেসার্স জিয়াউর ট্রেডার্সের তদারকির কাজে নিয়োজিত সাইফুল ইসলাম জানান, রাস্তার জায়গা অবৈধ থাকায় তারা কাজ করতে পারছেনা। তিনি বলেন, বর্ষা মৌসুমে অতিদ্রুত পানি সরানো না হলে চলতি বছরও সড়কের কাজ শেষ করা সম্ভব নয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী লিটু জানান, জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবেনা।

উপজেলা প্রকৌশলী মো: শোয়েব শাফিন বলেন, এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এনিয়ে স্থানীয় সংসদ সদস্য মো: রশীদুজ্জামান বলেন, বিষয়টি অবগত মাত্রই তিনি তা সমাধানের জন্য রাড়–লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: আ: মজিদ গোলদারকে দায়িত্ব দেওয়া হছে বলে জানান।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষের সাথে তার কথা হয়েছে। অতি দ্রুত বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শুধু রমজান মোড়ল নয়, সেখানকার বিস্তির্ণ অঞ্চলের বহু খাস জমি বিভিন্নজনের অবৈধ দখলে রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিলেই সকল সমস্যার সমাধান আসবে বলেও মনে করেন তারা।

এদিকে ব্রীজ নির্মাণে এ্যাপ্রোচ সড়ক নির্মাণের জায়গা অধিগ্রহন কিংবা দখলমুক্ত না করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বার্তা বহন করে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে ২০১৯ সালে কার্যাদেশ পাওয়ার ৫ বছর পর ব্রীজের কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান এখন কিভাবে বুঝলো জমিটি ব্যক্তি মালিকানাধীন। এখানে সহজে অনুমেয় যে, এর আগে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সংযোগ সড়ক নির্মাণের কোন উদ্যোগই নেওয়া হয়নি। হলে তারা অন্তত নিশ্চিত হতে পারেতো যে, চিহ্নিত জমিটি সরকারের নয় মালিক পক্ষের। আর এবিষয়টি গত ৫ বছরের যেকোন সময় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে তারাও আগেই এর অধিগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে পারতেন। দু’বার মেয়াদ বাড়িয়ে কাজ সম্পন্ন করতে নির্দিষ্ট সময় ৩০ জুনের পর তারা রাস্তার শেষ করতে উদ্যোগি হয়েছেন।

তারা বলেন, গত ৫ বছরে ঠিকাদারী প্রতিষ্ঠান মূলত নানা অজুহাতে শম্ভুক গতিতেই তাদের কাজ এগিয়ে নিয়েছেন। এটা তাদেরও দায়িত্বহীনতার পরিচয়।

তারা প্রকৃতপক্ষে এ্যাপ্রোচের চিহ্নিত অংশটুকুর মালিকানা নির্দ্ধারণে সরকারিভাবে মাপ-জরিপপূর্বক মালিকানাভুক্ত হলে এর যথাযথ প্রক্রিয়ায় অধিগ্রহন অথাবা নদী ভরাটি সরকারি খাস জমি হলে এর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পাইকগাছা অংশের ১৪৫ মিটার সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ও খুলনা জেলা পাইকগাছা উপজেলাধীন সীমান্তবর্তী সংযোগস্থল অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কাটিপাড়া ব্রীজটি চালু হলে অবহেলিত এ জনপদের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দু’উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মনে করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর