1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনভোজন সম্পন্ন

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
misigan-9515

শফিক রহমান ::

গত ৭ জুলাই, রোজ রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। শুরুতেই বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক লুতফুল বারী নিওন, সভাপতি সৈয়দ মঈন দিপু ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুতফুর রহমান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও সাগত জানান।

বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনের পর বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক লুতফুল বারী নিওন বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

দিনব্যাপী এই আয়োজন মালার মধ্যে ছিল শিশু কিশোর-কিশোরী ও পুরুষ-মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, সংগীতানুষ্ঠান ও রাফেল ড্র সাধারণ গানের প্রশ্ন-উত্তর। আফতাব উদ্দীন ও প্রদনন চন্দ্র এর যৌথ উপস্থাপনায় ও ঈসা সালাউদ্দিন ও আবুল কালাম আজাদ ও নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগীতা ও মধ্যহ্নভোজে অতিথিবৃন্দের আপ্যায়নে সহযোগিতায় ছিলেন।

প্রশ্ন-উত্তর প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের উপদেষ্টা মিশিগানের প্রবীণ মুরব্বি শাহ খালিশ মিনার ও অধ্যাপক আমিনুল হক। বনভোজনে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তারা জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তারা একে অপরের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের ও এখানকার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনায় মেতে উঠেন। মনে হচ্ছিল একখন্ড বাংলাদেশ। তারা আরও জানান এই বনভোজন ও মিলনমেলার মাধ্যমে একে অপরের সাথে ভ্রাতৃত্ব ও ভালবাসা ও মায়া মমতার বন্ধন আরও সুদৃঢ় হবে ও এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মধ্যহ্নভোজ শেষে গান পরিবেশন করেন এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ হোসেন ও স্থানীয় শিল্পী শাফী ও আমজাদ।
সমাপনীতে অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর সার্থক হয়েছে বলে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামীতে আরও বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে এসোসিয়েশনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও ব্যাক্ত করেন ও সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ও এখানকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর