1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

ক্যাম্পাসের নিয়ন্ত্রণে পুলিশ,পাঁচ ঘন্টা পর মুক্ত রাবি উপাচার্য

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত
university-rab-9588

দীপ্ত নিউজ ডেস্ক::


দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার পর বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই প্রশাসন ভবন থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান উপাচার্যসহ বাকিরা।

এর আগে দুপুর ২টা থেকেই বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী রাবি শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। এতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে সন্ধ্যা ৭টার পর টিয়ারশেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পরে আবারো একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে তারা। তবে, খুব বেশি সময় পুলিশের সামনে দাড়াতে পারেনি তারা। রাত আটটায় এই প্রতিবেদন লেখার সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাউকে দেখা যায়নি। সর্বশেষ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকেও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে ক্যাম্পাস পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর