1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৪১ বার পঠিত
wakaruzzaman-9591

দীপ্ত নিউজ ডেস্ক::


দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা অল্প সময়ে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

বুধবার (২৪ জুলাই) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, দেশের কিছু এলাকায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মূল সমস্যা ছিল ঢাকায়। অল্প সময়ে আমরা সবকিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের হয়ত আর অল্প কিছু দিন থাকতে হবে।

ওয়াকার-উজ-জামান আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় সম্পদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। হামলা থেকে রেহাই পাননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশে দুর্বৃত্তদের হামলায় এক হাজার ১১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ১৩২ জন গুরুতর আহত হয়েছেন। মৃত্যু হয়েছে তিন পুলিশ সদস্যের।

রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এখনও অনেক পুলিশ সদস্য ভর্তি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর