1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

সংকট নিরসনের জাতীয় মানবাধিকার কমিশনের সংলাপের আহ্বান

  • প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পঠিত
manobodhikar-commison-9718

দীপ্ত নিউজ ডেস্ক::


দেশের চলমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় জীবনে শান্তি, জনসাধারণের নিরাপত্তা ও দৈনন্দিন জীবন যাপনে স্বস্তি আনতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় জাতীয় মানবাধিকার কমিশন। এতে বলা হয়, সব পর্যায়ে সাংবিধানিক ও মানবিক দৃষ্টিভঙ্গির অনুসরণে জনগণের অধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতকরণ গুরুত্বপূর্ণ।

কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে সারা দেশে বহুসংখ্যক মূল্যবান প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত মর্মপীড়াদায়ক। এত বেদনাদায়ক ঘটনার পরেও আন্দোলনের তীব্রতা কমছে না। এ অবস্থায় পরস্পর বিরোধী পক্ষগুলোর মারমুখী অবস্থান শান্তি আনার পরিবর্তে ভবিষ্যতে আরও নির্মমতা বয়ে আনতে পারে। এ জন্য সহমর্মিতামূলক মনোভাব পোষণ করে সব পক্ষের সংলাপে অংশ নেওয়া একান্ত প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার ও সংবিধানের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতীয় সংস্কৃতি বিরাজ গুরুত্বপূর্ণ। প্রত্যেকের সমান ও অবিচ্ছেদ্য অধিকার এবং মর্যাদার প্রতি বিশেষ নজর দেওয়ার মাধ্যমে দ্রুত সব সংকট নিরসনের আশা কমিশনের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর