1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

পাইকগাছায় চিংড়ি ঘেরের দখল-পাল্টা দখলের ঘটনায় সংবাদ সম্মেলনে পরষ্পর বিরোধী বক্তব্য

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত
anarul-9900

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::


খুলনার পাইকগাছায় একটি চিংড়ী ঘেরের দখল-বেদখলের ঘটনায় পরষ্পর পক্ষে-বিপক্ষে একাধিক সংবাদ সম্মেলন হয়েছে। উভয় পক্ষ ঘেরের মালিকানা দাবি করে স্থানীয় রিপোর্টার্স ইউনিটিতে এসব সম্মেলন করেন।

এরমধ্যে ১৬ আগস্ট আয়ুব আলী গাজী ও শেখ ফসিয়ার রহমান পৃথক সম্মেলনে তাদের বক্তব্যে বলেন, আয়ুব আলী উপজেলার নোয়ালতলা মৌজায় ১১৯ বিঘা জমির ডিড (রেজিঃ) নিয়ে যার নম্বর ২৯৭/২০। তিনি সেখানে মৎস্য ঘের করে আসছেন। পাশাপাশি ফসিয়ারের দাবি, তার পৈত্রিক ৬ বিঘা জমিতে দীর্ঘ দিন মাছ চাষ করছেন তিনি। আয়ুব আলী সর্বশেষ জমির মালিকদের চলতি ২০২৪ সালেরও হারির টাকা পরিশোধ করে আবাদ অব্যাহত রয়েছে। সম্মেলনে তাদের দুজনেরই বক্তব্য প্রতিপক্ষ শেখ আনারুল ইসলাম বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বহিরাগত লোকজন নিয়ে তাদের মালিকানাধীন ঘেরের জবরদখল নিয়ে সেখানকার বাসা-বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এতে ফসিয়ার রহমানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। অন্যদিকে গণঘেরের আয়ুব আরী পক্ষের মালিকদের ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

press-9901

অন্যদিকে শনিবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় একই সংগঠনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আগের দিনের অভিযুক্ত শেখ আনারুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট সকালে কপিলমুনির বারুইডাঙ্গা গ্রামের আয়ুব আলী গাজীর নের্তৃত্বে শতাধিক লোক তার মাছের ঘের জবরদখল করতে যায়।

এসময় তারা তার ঘেরের পাকা-কাঁচা ঘরের ব্যাপক ভাংচুর ও মাছ, ছাগল, মাছের খাদ্য, আসবাবপত্রসহ নগদ প্রায় আড়াই কোটি টাকা লুটপাট করে। এসময় দখলদাররা ঘেরের কর্মচারীদের বেদম মারপিট করে বলে অভিযোগ তার। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান শেখ আনারুল ইসলাম।

এসময় তিনি দখলদার আয়ুব আলী সম্পর্কে অভিযোগে আরো বলেন, আয়ুব আলী ২০২০ সালে উক্ত ঘেরের মধ্য থেকে ৭৪ বিঘা জমি মালিক পক্ষের কাছ থেকে ইজারামুলে রেজিষ্ট্রেশন করেন। যা তিনি পরবর্তীতে তার নিকট সাড়ে ৩ লক্ষ টাকা লাভসহ ১১ লাখ ৯ হাজার টাকা গ্রহন করে ঐ রেজিস্ট্রি ডিড হস্তান্তর করেন।

এ ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর