1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত
koyra-9907

কয়রা (খুলনা) প্রতিনিধি::

কয়রায় বাঘের আক্রমন থেকে বেঁচে আসা কামাল হোসেন ওরফে টাইগার কামালকে মিথ্যাভাবে বন মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কামাল হোসেন।

গতকাল ১৮ আগস্ট বেলা ১১ টাঢ কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি জানান, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০১১ সালে বাঘের আক্রমনের শিকার হন তিনি। মারাত্মক আহত অবস্থায় তার সঙ্গীরা বাঘের কবল থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে। দির্ঘ ২ বছর চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পুনরায় জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। তবে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করা থেকে বিরতি থাকি। বর্তমানে আমার মাথার সমস্যার পাশাপাশি চোখের খুবই অসুস্থার মধ্যে চিকিৎসাধীন আছি। এলাকার লোকজনের সহয়তায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতো কিছুর পরেও মিথ্যা বন মামলা দিয়ে আমাকে হয়রানি করছে বন বিভাগ।

তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, ইতিমধ্যে আমার বিরুদ্ধে মিথ্যাভাবে ৪ টি বন মামলা দায়ের করেছে। আমি এ সকল মামলায় জেল হাজতও খেটেছি। প্রকৃত ঘটনাটি হলো যে, বাংলাদেশ জামায়াতী ইসলামী রাজনৈতিক দলের সমর্থক হিসাবে কাজ করে থাকি। সেই সুবাধে আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মিরা বন বিভাগকে ভুল বুঝিয়ে বন বিভাগকে দিয়ে আমাকে হয়রানি করতে এ সকল মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করায় এলাকার সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সংবাদ সম্মেলন মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাইতে পারি তার সু ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর