নিজস্ব প্রতিবেদক, পাইকগাছাঃঃ
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনী প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব দৈনিক দিনকাল পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদ আমিনুল ইসলাম বজলু ও তার ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ দূর্বৃত্তরা। বর্তমানে তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার শিকার আমিনুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের সম্পৃক্ত করে শুক্রবার (২৩ আগস্ট) সকালে তাকে ও তার ভাই বাবলুকে পিটিয়ে মারাত্নকভাবে আহত হন।
খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে সাংবাদি আমিনুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিতপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন, অনলাইন দৈনিক দীপ্ত নিউজ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদসহ দীপ্ত নিউজ পরিবার।