1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে হামলা, আ’লীগের চার শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
mamla-10110

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজম আলী সরকারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।

ওই মামলায় অজ্ঞাত আরও ৩০০/৩৫০ জনকে আসামি করে শনিবার ৩১ আগস্ট) রাতে পৌর বিএনপির পক্ষে বাদি হয়ে মামলাটি করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু। মামলার অন্যতম অন্যান্য আসামিরা হলেন–পৌর মহিলালীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমূখ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল ৪টা থেকে ৫ টার সময় অভিযুক্ত আসামিরা বিভিন্ন এলাকা থেকে জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে শহরে আসেন। তারা গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা চালায়।

এসময় জয়বাংলা শ্লোগান দিয়ে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও অফিসে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি বিনষ্ট করা হয়। লুটপাট করা হয় অফিসের মালামাল।

কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়। এসব ঘটনায় সংগঠনের কার্যালয়ের প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে মামলায় বলা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: আকমল হোসেন বলেন অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মামলটির নথিপত্র নীলফামারী আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর