1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’-চিফ প্রসিকিউটর কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাইকগাছায় মাদক কারবারিসহ আটক ৭,সামারি ট্রায়ালে ৪ জনের কারাদণ্ড পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ শার্শায় নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত সৈয়দপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আধুনিক নাগরিকসেবা নিশ্চিতে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার কয়রায় জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

ঢাবির রাস্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.স.ম. আলী রেজা বিজয় একাত্তর হলের প্রভোস্ট নিযুক্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
dr.s.m.-ali-reza-10141

নিজস্ব প্রতিবেদকঃঃ

খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ড.স.ম. আলী রেজা ১৯৯১ সালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে পরীক্ষা দিয়ে যশোর শিক্ষাবোর্ডে মেধা তালিকায় স্থান নিয়ে (বোর্ড স্টান্ড) মাধ্যমিক ও কপিলমুনি কলেজ থেকে ১৯৯৩ সালে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেনি নিয়ে স্নাতক ও প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

অধ্যাপক ড. স. ম. আলী রেজা জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপানের রিক্কিও বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ও জাপান ফাউ-েশন ফেলোশিপের অধীনে পোষ্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ড. রেজা’র পিতা মরহুম আব্দুল হামিদ সরদার একজন আদর্শবান স্কুল শিক্ষক ছিলেন। তার রত্নগর্ভা মা লতিফা খানম একজন সুগৃহিনী।

এদিকে প্রফেসর ড. স. ম. আলী রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন, অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ।

দীপ্ত নিউজ/ এসকে-ডি

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর