সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) কাশিরাম বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিপাইগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাষ্টার খায়রুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য বলেন ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক সুলতান শাহ ফকির, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল জলিলসহ ওয়ার্ড সভাপতি বৃন্দ।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুস সবুরের পরিচালনায় সম্মেলনে ৩ শতাধিক কর্মী অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার খাতামধুপুর ইউনিয়ন কমিটির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।