1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইলা উপদ্রুত আশাশুনিতে টানা ‎বর্ষনে ৪ গ্রামের মানুষের চলাচলে ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি: পাকাকরণের দাবি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায়

  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত
india-10286

আন্তর্জাতিক ডেস্ক, দীপ্তনিউজ২৪.কম:


নতুন রেকর্ড তৈরি করেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ হিসেব অনুযায়ী, বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে ৬৮ হাজার ৯২৪ কোটি ডলারের সমপরিমাণ বৈদিশক মুদ্রার মজুত রয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরবিআই। বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়েছে, তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব। আরও বলা হয়েছে, এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি।

আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে ৫৩০ কোটি ডলারের সমপরিমাণ ডলার। তার আগের টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট ১ হাজার ৩৯০ কোটি ডলার।

ডলারের মজুত রেডর্ক পর্যায়ে পৌঁছানোর প্রভাব পড়েছে ভারতের মুদ্রা রুপির ওপরেও। আরবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৫ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান বাড়ছে শতকরা দশমিক ১ শতাংশ করে। এই মুহূর্তে ভারতে প্রতি এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৮৩ দশমিক আট আট রুপি।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর