1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি

তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয়: খুলনার নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
10323
খুলনা ব্যুরো:


খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা সময়ে তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে তার সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রসঙ্গত, মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর খুলনায় ৩৭তম ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতাও করতেন। তার জন্ম কুমিল্লা জেলায়।
মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র কর্মকর্তারাসহ প্রায় দেড়শত সাংবাদিক উপস্থিত ছিলেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর