1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি

সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
satkhira-10478

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা::


সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি)দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১ টায় এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধে ইউছুফ আল আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় গ্রাম ডা: রতন দাশ, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, মো. মাসুদ হোসেন, ডা. মহিবুল্লাহ, আব্দুর রশিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১০ ম গ্রেডে যোগদান করে অনিয়মতান্ত্রিক ভাবে অধ্যক্ষের পদ দখল করে দীর্ঘ ৪ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেজে কে এম মিজানুর রহমান আওয়ামীলীগ নেতাদের ম্যানেজ করে দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)।

এসব করেও দিব্বি বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন তার সব অপকর্ম। বক্তরা আরও বলেন আসলে তার খুটির জোর কোথায়? এত দূর্নীতি করেও সে কি ভাবে পার পেয়ে যাচ্ছে?

তার বিরুদ্ধে ভবন সংস্কারের নামে ভুয়া টেন্ডার ও ভাউচার,সকল মালামাল ক্রয়ে ঘুষ গ্রহন, নিয়োগে বানিজ্য, বিভিন্ন ট্রেডে ঘুষ নিয়ে ভর্তি, পিডিও ভর্তির সরকারী টাকাসহ বিভিন্ন প্রকল্পের প্রায় কোটি টাকার অনিয়ম-দূনীর্তির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । আর এসব দূর্নীতির সহযোগি হিসেবে কাজ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটিসি’র সাবেক জব প্রেসমেন্ট অফিসার(জেপিও) বর্তমানে চাকুরী নেই আরিফুল ইসলাম।ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত টাকা আত্মসাৎকারী দৃর্তীবাজ অধ্যক্ষ কে এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণ করতে হবে। না হলে বৃহত্তর আনন্দন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর