1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

ইউক্রেন ছেড়ে পালিয়ে যাচ্ছে রাশিয়ার বাহিনী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার পঠিত

ইউক্রেনের খারকিভের দখল করা অনেক এলাকা ছেড়ে চলে গেছে রাশিয়ার বাহিনী। তারা সীমান্ত পেরিয়ে রাশিয়ায় ফিরে গেছে বলে সোমবার একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, পিছিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সামরিক সরঞ্জাম পরিত্যাগ করার খবর পাওয়া যাচ্ছে, ‘যা রাশিয়ার অসংগঠিত কমান্ড এবং নিয়ন্ত্রণের ইঙ্গিত হতে পারে।’

ইউক্রেনের জেনারেল স্টাফরা জানিয়েছেন, তাদের সেনারা সোমবার ২০টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছে। ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের দখল করা অঞ্চলের গভীরে প্রবেশ করেছে।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অগ্রগতির কথা উল্লেখ করে মার্কিন ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘এটা স্পষ্ট যে তারা তীব্র লড়াই করছে। আমরা দেখছি যে, গোলা ও বিমান হামলা অব্যাহত আছে।’

ইউক্রেন থেকে রুশ সেনাদের পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খারকিভের আশেপাশে স্থলভাগের পরিস্থিতি আমরা মূল্যায়ন করে দেখছি যে, রাশিয়ার বাহিনী মূলত তাদের দখলকৃত অঞ্চটল ইউক্রেনীয়দের কাছে ছেড়ে দিয়েছে এবং উত্তর ও পূর্ব দিকে সেনা প্রত্যাহার করেছে। এদের অনেকে সীমান্ত পেরিয়ে রাশিয়ায় চলে গেছে।’

ইউক্রেন জানিয়েছে, তারা দোনেতস্ক অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকায় রাশিয়ার অগ্রগতির প্রচেষ্টাকে প্রতিহত করেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর