1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

অর্ধশতাধিক মামলার আসামী তালার জাপা নেতা নজরুলের বিরুদ্ধে মাননবন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত
tala-10949

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::


ফ্যাসিষ্ট সরকারের দোসর, সরকারি হাসপাতালের খাদ্য সিন্ডিকেটের মূলহোতা, নাশকতা, ডাকাতি সহ প্রায় অর্ধশত মামলার আসামী, মামলাবাজ, সন্ত্রাসী ও উপজেলা জাতীয়পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তালা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,তালা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ ফয়সাল, সদস্য সচিব সেলিম হায়দার, উপজেলা বিএনপি নেতা সাংবাদিক লিয়াকত হোসেন,মোঃ মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতাল আহম্মেদ,কাজী আরিফুল হক বুলু,জাহাঙ্গীর হোসেন,সেকেন্দার আবুজাফর, শফিকুল ইসলাম,খলিলুর রহমান লিথু, মোঃরোকনুজ্জামান টিপু,আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সাংবাদিক মাগফুর রহমান ঝন্টু শিরিনা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক নজরুল ইসলাম একজন সন্ত্রাসী ও মামলাবাজ। সে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে তালা হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিন্ডিকেট গড়ে তুলে বছরে কোটি কোটি টাকা অবৈধভাবে আয় করছেন। হাসপাতালে খাদ্য সরবাহের নামে দূর্ণীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। সাবেক আওয়ামীলীগ সরকারের আমলে থানা পুলিশ কে ম্যানেজ করে বিএনপি ও জামায়াতের শত শত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে এই নজরুল।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে ছিল সে।

তারা বলেন, তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায় না। সে তালার অঘোষিত স¤্রাট। কেহ তার দূর্ণীতির প্রতিবাদ করলে সন্ত্রাসী লেলিয়ে দেয়া হয়। নিজের পকেটের লোককে বাদি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। আন্দলনে সরকারের পতন হলেও ফ্যাসিষ্ট সরকারের দোশর সাংবাদিক নজরুলের পতন হয় নাই। অবৈধ ভাবে কালো টাকার প্রভাব খাটিয়ে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বক্তরা বলেন, তালা প্রেসক্লাবের সভাপতির ভূয়া পরিচয় দিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কাজ বাগিয়ে নিয়ে সে আজ কোটিপতি বনে গেছে। সে প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে তালায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের নামে আদালতে মামলা করেছে। তার অপকর্মের প্রতিবাদে সকল সাংবাদিক, পেশাজিবী, রাজনৈতিক দল সহ সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর