1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যাবসায়ী আটক শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

পঞ্চাশের আমিশা প্যাটেল মজেছেন ১৯ বছরের জুনিয়রের প্রেমে !

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪২৫ বার পঠিত
ameesha-patel-10146

বিনোদন বিচিত্রা ::


ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় দূরে সরে যান অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে বলিউডে পা রাখার আগে নিজের পড়াশোনা শেষ করেছিলেন অভিনেত্রী। তাই তো ক্যারিয়ারে শুরু থেকে তাকে একটি বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার; সেটি তার বয়স নিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আবার তুলেছিলেন আমিশা। অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের কাছ একটাই প্রশ্ন আসত, ‘আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?’

কিন্তু, এই অভিনেত্রী বলিউডেও বয়স নিয়ে যেমন ভাবেননি, তেমন প্রেমজীবনেও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না। এই মুহূর্তে বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমিশার। এরই মধ্যে জল্পনা, বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী।

আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বার বার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনও দিন কোনও নায়কের সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর। অথচ এবার তাকে দেখা গেল দুবাইয়ের এক শিল্পপতির সঙ্গে। যার নাম নির্বাণ বিড়লা।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন আমিশা। সেখানে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।

আর তাতেই শুরু হয় গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দু’জনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই।

নেটিজেনরা ইতোমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর