1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

আমীরে জামায়াতের পাইকগাছা-কয়রায় আগমনের খবরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য

  • প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
jamayat-paikgacha-10534

শেখ দীন মাহমুদ::


বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আসছেন সুন্দরবন উপকূলীয় খুলনা-৬ পাইকগাছা- কয়রায়। এদিন সকাল ৮ টায় তিনি প্রথমে পাইকগাছার গদাইপুর ফুটবল ময়দানে এক পথসভা ও পরে কয়রা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে আমীরে জামায়াতের শুভাগমন উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রচার-প্রচারনার পাশাপাশি চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে তৃণমূল থেকে শুরু করে থানা ও জেলা পর্যায়ে সংগঠনের পক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক সভার পাশাপাশি স্বগত মিছিলের আয়োজন করা হয়েছে। এক কথায় তার শুভাগমনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিকভাবে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে।


স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সাথে কথা বলে জানাযায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী আমীরে জামায়াতের গঠনমূলক প্রগতিশীল বক্তব্য ও সাংগঠনকি ভূমিকায় প্রাণ ছুঁয়েছে সাধারণের। যেকোন সভায় তার বক্তব্য শুনতে উন্মুখ থাকেন সাধারণ মানুষ। নতুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণের মনে নতুন করে জায়গা করে নিয়েছে ডা: শফিকুর রহমান ও তার জামায়াতে ইসলামী। আগামীর প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তার অহিংসামূলক বক্তব্য ও আচারণে তাঁর দার্শনিক বক্তব্য ও এক পলক দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন পাইকগাছা-কয়রার মানুষ।


আমীরে জামায়াতের পাইকগাছা কয়রায় শুভাগমন উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর উপজেলার কপিলমুনিতে স্বগতমিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামী কপিলমুনি ইউনিয়ন আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কয়রা- পাইকগাছার এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ ও জেলা টিম সদস্য মাও. আমিনুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান নায়েবে আমীর মাও: বুলবুল আহম্মেদ। পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: আব্দুল খালেক, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুল হান্নান, হরিঢালী ইউনিয়ন আমীর মাও: আতাউর রহমানসহ বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতা-কর্মী পথসভা ও স্বগত মিছিলে উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর