1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে ১২ শ শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র দিল পৌরসভা

  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পঠিত
saidpur-10802

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


সৈয়দপুর পৌরসভা এলাকার ১২শত অসহায় ও শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার পক্ষ থেকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম- সিদ্দিকী শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মো. শরফুদ্দিন খান, সাহাবাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, ফারহান, শহর জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা রেজাউল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষক মো. আবু তাহের, পৌরসভা কর্মচারি এসোসিয়েশনের সভাপতি সুজন শাহ প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর পৌর প্রশাসক নুর ই আলম সিদ্দিকী বলেন, সরকারী বরাদ্দের এক হাজার দুই শত কম্বল পেয়েছি আমরা।

সেসব বিতরণ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে তালিকা অনুযায়ী শীতার্তদের মাঝে বিতরণ করা হলো। কম্বলের আরো চাহিদা পাঠানো হয়েছে, বরাদ্দ এলেই সেগুলো বিতরণ করা হবে।

এদিকে গত কয়েকদিনে সৈয়দপুরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষজন শীত যন্ত্রনায় ভুগছেন। রবিবার সৈয়দপুরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গোটা উপজেলাজুড়ে বইছে হিমবাহ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর