1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পঠিত
saidpur-10963

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএচএফ) উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্ভাবনের আনন্দ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

মেলার শুভ উদ্বোধন করেন ইটস্ হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আদনান হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর আল-ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, লায়ন্স স্কুল ও কলেজের সহকারী শিক্ষক ফারহানা সুলতানা, সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি বেগম প্রমুখ। মেলায় আল-ফারুক একাডেমী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ওব্যাট স্কুল, কাইটস একাডেমি, সাবর্ডিনেট প্রাইমারী স্কুল, আইএইচএফ স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
সমাজ রাষ্ট্র উন্নয়নে উপযোগী প্রজেক্ট উপস্থাপনের জন্য সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমীকে ১ম, লায়ন্স স্কুল ও কলেজকে ২য় এবং ওব্যাট স্কুলকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পুরস্কৃত করা হয়েছে।

আইএইচএফ প্রতিষ্ঠাতা আদনান হোসেন জানান, প্রতি বছর বিভিন্ন জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মেলার আয়োজন করে আসছি। আমাদের অলাভজনক প্রতিষ্ঠান ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় আর্তমানবতার সেবায় কাজ করছে। আসলে শিক্ষার্থীদের নিত্য নতুন প্রজেক্ট সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্য আমাদের এই বিজ্ঞান মেলার আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর