1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পঠিত
munsigang-11579

মুন্সীগঞ্জ প্রতিনিধি ::


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ সড়ক প্রদক্ষিণ করে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ বলে স্লোগান দেন।

munsigang-11580

সমাবেশে বক্তারা বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজ মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।

তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর