1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ছাত্রদলকর্মী পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
saidpur-11750

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি ::


জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে ছাত্র নেতৃবৃন্দ ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিভিন্ন কলেজে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, ছাত্রদল নেতা মাহামুদুল হাসান সুমন, নাঈম তানজিল, মো. জন, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কবির, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় প্রামানিক, কামারপুকুর ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক লিমন, হাজারীহাট স্কুল কলেজের সভাপতি মিরাজুল, সাংগঠনিক সম্পাদক আরাফাত জামান আপন, খালিশা বেলপুকুর কলেজ ছাত্রদল সভাপতি অন্তর, সাধারণ সম্পাদক রোহান, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকন সহ সংশ্লিষ্ট কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান আগামি ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর