1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার

সাংবাদিক নিপীড়নকারী তালার সেই ইউএনও শেখ রাসেলের বদলী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫২৭ বার পঠিত
tala-press-11926

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::


অবশেষে সাতক্ষীরা তালার সাংবাদিক নিপিড়নকারী উপজেলা নির্বাহী কর্মকর্ত শেখ মোঃ রাসেলের রংপুর বিভাগে বদলীর আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫. ০০. ০০০০. ১৩৯. ১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে এই আদেশ দেওয়া হয়। আদেশে তাকে রংপুর বিভাগে বদলী করা হয়। সোমবার ৫ মে রাষ্ট্রপতির দপ্তর থেকে এই আদেশ জারি হয়।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান অনলাইন দৈনিক দীপ্তনিউজ২৪.কম এর বার্তা প্রধান ও কালের কণ্ঠ’র সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিক তথ্য জানার কে এমন প্রশ্নসহ শাররিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে অবহিত করলে তিনি সরেজমিনে উপস্থিত ঠিকাদারের শ্রমিকসহ তার অনুগত স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

এর প্রেক্ষিতে ফুঁসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের ইলেকট্রনিক্স মিডিয়া, জাতীয়, আঞ্চলিক দৈনিক ও অনলাইন মিডিয়ায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। এবং পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানববন্ধন ও স্মারকলিপি পেশ। সাংবাদিকদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা মহামান‍্য আদালত তাকে জামিনে মুক্তি দেন।

‎এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টিকে ভিন্নদিকে প্রবাহিত করতে তারই পৃষ্টপোষকতায় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানার এবং উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশা ও রাজনৈতিক দলকে দিয়ে উপজেলা পরিষদের সামনে শেখ মোঃ রাসেলের পক্ষে মাবনবন্ধন করানো হয়।

‎২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল সাংবাদিকদের সৌজন্যে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে তালার মুল ধারার সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভা বয়কট করেন।

তবে এত কিছুর পরও তার বদলী ঠেকাতে পারেনি। সর্বশেষ মঙ্গলবার তাকে

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর