1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

তালায় সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ!

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৪৩ বার পঠিত

তালা প্রতিনিধি ::

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান শিমু সড়কের ধারে সরকারী রাস্তার কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে। একই গ্রামের মোঃ হাফিজুর রহমান টিপু, শেখ আজমীর হোসেন, মোঃ তুহিন গাজী ও মাহমুদুল গাজী রাস্তার উপর হতে ৪টি মেহগনি, ২ টি নিম, একটি কাঁঠাল ও একটি শিশু গাছ কেটে প্রায় এক লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় দক্ষিণ নলতা গ্রামের হাতেম আলী গাজীর পুত্র মোঃ রবিউল গাজী গত ১১ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট এবং মৃত আফতাব উদ্দীন গাজীর পুত্র মোঃ ছুরাপ উদ্দীন গাজী বাদী হয়ে তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা। তবে গাছ কাটায় জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর