1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

বিএনপি’র খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ককে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত
12696
কয়রা(খুলনা) প্রতিনিধি:

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসাবে  সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৫২০ তাং-১৩-৭-২৫ ইং।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতি  প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাঃড মোমরেজুল ইসলাম কে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক, রাজনৈতিক  ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। উক্ত অজ্ঞতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা সহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরী ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। তাই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জিডি করা হয়েছে।
এ বিষয়ে কয়রা উপজেলা  বিএনপি ও অংঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা তার এই প্রতিবাদী কণ্ঠকে দমন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা, প্রতিবাদ সহ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি জানাই।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সেই কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, বিষয়টি তদন্তপুর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর