1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

নয়াদিগন্ত’র সৈয়দপুর সংবাদদাতা জাকির হোসেনের মায়ের ইন্তেকাল

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৭০ বার পঠিত
13039
সৈয়দপুর প্রতিনিধি :


দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক সংগ্রামের সৈয়দপুর প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেনের মা মেহেরুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজিউন)। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের নয়টোলা ডিআইবি রোডস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্বামী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
এ দিন এশার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাযার নামাজ ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সৈয়দপুরের চিশতিয়া ইলেকট্রনিকস্ এর মালিক ওয়ায়েশ আহমেদের স্ত্রী তিনি, এছাড়া পৌরসভার কর্মচারি মো. ফেকুর মা।
এদিকে সাংবাদিক জাকিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দস সাত্তার, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমির আলহাজ্ব শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীসহ সৈয়দপুর ও নীলফামারী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধিসমাজ।
গভীর শোক ও সমবেদনা জানিয়ে অনুরূপ বিবৃতি জানিয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজের সম্পাদক প্রকাশক ও পাঠকনন্দিত দৈনিক নয়াদিগন্তের পাইকগাছা সংবাদদাতা শেখ দীন মাহমুদ সহ দীপ্ত নিউজ পরিবার।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর