1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে

যশোরে কর আদায়ে ১ম শার্শা উপজেলা 

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৯৭ বার পঠিত
13043
যশোর জেলা-যুগান্তর

আব্দুল মান্নান, শার্শা (যশোর):


যশোরের শার্শায় ভূমি উন্নয়ন কর আদায়ে যশোর জেলায় প্রথম স্থান অধিকার করেছে শার্শা উপজেলা ভূমি অফিস। ২০২৪-২০২৫ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর সাধারণ দাবী ছিল ২ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৪ শত ৩৩ টাকা। ১ জুলাই-২৪ থেকে ৩০ জুন-২৫ তারিখ পর্যন্ত সাধারণ দাবীর মোট আদায় হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ১১০ টাকা। যার আদায়ের হর ১১২.৮০%। উপজেলার ১০টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ভুমি উন্নয়ন কর ও সংস্থার কর আদায় অর্পিত সম্পত্তির ক গেজেট ভুক্ত মোট ৫৫০টি নথির মদ্যে চলমান নথি ৩ শত ৭৭টি, অবশিষ্ট ১৭৩টি নথির কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা অনুযায়ী ভুমি উন্নয়ন কর আদায়ের লক্ষ মাত্র ছাড়িয়ে যায়। এর মধ্যে বেনাপোল ইউনিয়ন ভূমি অফিস এর সাদারণ দাবী ছিল ৬৭,৯৮,৯৫৬ টাকা, আদায় হয় ৮১ লক্ষ ৩১ হাজার ৫৬১ টাকা আদায়ের হার ১১৯.৬%, বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উন্নয়ন কর সাধারণ দাবি ছিল ৩০ লক্ষ ০৫ হাজার ৬৪ টাকা, তার বিপরীতে আদায় হয়েছে ৩৩ লক্ষ ২ হাজার ২৪৬টাকা আদায়ের হার ১০৯.৯%, বাগআঁচড়া ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ দাবি ছিল ৩৩ লক্ষ ৭৫ হাজার ৪৬৮ টাকা, মোট আদায়ের হার ১৩৫.৭%, উলাশী ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ দাবী ছিল ২৫ লক্ষ ৪০ হাজার ২৪০ টাকা, আদায় হয়েছে ২৭ লক্ষ ৩৪ হাজার ২৮০ টাকা, লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ দাবি ছিল ৩১ লক্ষ ১০ হাজার ৫৭৫ টাকা, আদায় হয়েছে ৩৫ লক্ষ ২৫ হাজার ৫৬০ টাকা আদায়ের হার ১০০.৪%, ডিহি ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ দাবি ছিল ১৯ লক্ষ ৩৬ হাজার ২১০ টাকা আদায় হয়েছে ২১ লক্ষ ৮৭ হাজার ১৯ টাকা, আদায়ের হার ১১৩%, কায়বা ইউনিয়ন ভূমি অফিসের সাধারণ দাবি ছিল ২৬ লক্ষ ৪৩ হাজার ১৯০ টাকা, আদায় হয়েছে ২৮ লক্ষ ৩০ হাজার ৮০৫ টাকা, আদায়ের হার ১০৭.১%, গোগা ইউনিয়ন ভূমি অফিসের সাদারণ দাবি ছিল ২৫ লক্ষ ৭৮ হাজার ৮৯০ টাকা, আদায় হয়েছে ২৫ লক্ষ ৭৯ হাজার ১১৭ টাকা, আদায়ের হার ১০০% এবং বালুন্ডা ইউনিয়ন ভুমি অফিসের ভূমি উন্নয়ন কর এর সাধারণ দাবি ছিল ১৮ লক্ষ ৬২ হাজার ৮৩০ টাকা, আদায় হয় ১৯ লক্ষ ৮২ হাজার ১০৫ টাকা আদায়ের হার  ১০৬.৪%। এছাড়া প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মতর্কারা দক্ষতার সাথে ভূমি কর আদায় ও সংস্থার কর আদায়ের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করায় ভুমি উন্নয়ন কর ও সংস্থার ভূমি কর, খাস জমি উদ্ধার, ২৮ দিনের মধ্যে নাম খারিজ সহ প্রতিটি পদক্ষেপ কার্যকর ভূমিকা পালন করেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড শওকত মেহেদী (সেতু) এক স্বাক্ষাতকারে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী গত অর্থ বছরে ভূমি কর ও সংস্থার কর আদায় সহ উল্লেখযোগ্য ছিল। খাস জমি উদ্ধার প্রায় ৩টি প্লটে ৪৪১ বিঘা খাষ জমি উদ্ধার করার হয়েছে, যা চলমান প্রক্রিয়া। তিনি বলেন স্থানীয় জনগনের সহযোগিতা পেলে প্রচুর খাস জমি উদ্ধার সম্ভব। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে সংস্থার করের দাবি ছিল ১ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ১১০ টাকা। ৩০
জুন ২০২৫ পর্যন্ত আদায় হয়েছে ৪৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৯ টাকা, আদায়ের হার ২৭%।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর