ক্যাম্পাস প্রতিনিধি:
“নির্ভীক কলমে জাগুক বিবেকের আগুন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় একাডেমিক ভবন-২ এর সেমিনার হলরুমে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায়টি সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মেহেদী হাসান শেখ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন’র খুলনা ব্যুরো প্রধান মোঃ রাশেদুল ইসলাম।
এ সময় সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।