1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোক সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি,সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল!

স্বৈরাচার পতনে রাজপথে থাকা গণমাধ্যমকর্মীরাও জুলাই যোদ্ধা-তারিকুল হাসান

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩০ বার পঠিত
rabid-13177
  • আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি::

স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের যে সমস্ত গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীরা রাজপথে থেকে নিউজ কাভারেজ করেছে এবং প্রচার করেছে তারা সবাই জুলাই যোদ্ধা। গণমাধ্যমের পাশাপাশি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচারের মুখোশ উন্মোচনে কাজ করেছে তাদের অবদান বিএনপি কখনো ভুলবেনা। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এসব কথা বলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় অন-লাইন পোটাল “আপন বাংলার”১২ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তারিকুল হাসান আরও বলেন-বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণমাধ্যম বান্ধব। সাংবাদিক সমাজ সঠিক বস্তুনিষ্ঠ খবর পরিবেশন ও তথ্য সংগ্রহে কেউ কোথাও বাঁধাগ্রস্থ করলে তাকে ছাড় দেওয়া হবে না।

প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন,সাতক্ষীরা জুড়ে যখন স্বৈরাচার কর্তৃক বিরোধী দলকে দমন পিড়নের স্টিম রুলার চলছে তখন হাতেগোনা কিছু মিডিয়া আমাদের কর্মকান্ড দেশ ও জাতীর কাছে প্রচার করেছে তার মধ্যে আপন বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে সাংবাদিকরা নির্ভয়ে নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে পারে সেবিষয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা সর্বদা সচেষ্ট থাকবো।

“আপন বাংলার” নিউজ পোটালের কর্ণধর আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলার কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা বিএনপির সদস্য আসিফুর রহমান তুহিন, প্রফেসর আতাউর রহমান,আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংবাদিক আহসান হাবীব, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস কে হাসান,সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি আনিসুর রহমান আজাদী, খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আবু মুসা, আবু হেনা মোস্তফা কামাল,  এডঃ গোলাম গনি দুদু, খাইরুল আহসান, জাকির হোসেন বাবু, শাহরিয়ার জাম্মান, সাংবাদিক সমীর রায়, এম এম আকাশ, লিংকন আসলাম, সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুল, মিজানুর রহমান, খালিদুজ্জামান টিপু, শফিকুল ইসলাম, খালিদ মাহমুদ, আশিকুজ্জামান, আবদুল মজিদ, সাজিনুর প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর