শারদীয় দুর্গোৎসবে সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ
প্রকাশিত :
বুধবার, ১ অক্টোবর, ২০২৫
১২৭
বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুরের প্রতিটি মন্ডপে মন্ডপে অবস্থানের পাশাপাশি অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দূর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না পারে সে লক্ষেই দলীয় সিদ্ধান্তে ওই দায়িত্ব পালন করে বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সুত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
একইসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়। দলটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির নেতৃত্বে সৈয়দপুরের ৮২ টি মন্ডপে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, মহিলা দল, জিয়া মঞ্চ, জাসাস,শহীদ জিয়া স্মৃতি সংসদ, জিয়া পরিষদ, শ্রমিক দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপ ও এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে থাকে। তারা দুর্গাপূজার মহাষষ্ঠীর সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ৫ টি ইউনিয়নের ৬৪ এবং পৌর এলাকার ১৮ টি মন্ডপে দায়িত্ব পালন করেন।
দলীয় সুত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে সৈয়দপুরের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন অব্যাহত রেখেছেন বিএনপির নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী,জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ খান, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার প্রমুখ। এদিকে পৌর এলাকা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুর্গাপূজার মণ্ডপে মন্ডপে পরিদর্শন করছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বিএনপি নেতা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ গুড্ডু, পৌর যুবদলের সদস্য সচিব কামরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতীদলের আহবায়ক আনিছ আনসারী, সদস্য সচিব জুয়েল বাবু,মহিলাদলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী সকলের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, জানিয়ে তারা বলেন, বিএনপি আপনাদের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে তারা পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।