1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পাইকগাছায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত
godaipur-14512
  • নিজস্ব প্রতিবেদক::

খুলনার পাইকগাছা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন খাতের ব্যয় ও অর্জন মূল্যায়ন এবং জনগণের মতামত গ্রহণের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর শরিফুল আলম তুহিনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসাইন, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, আবু হাসান, হারুনুর রশিদ হিরু, নাজমা বেগম, খুকুমনি বেগম, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি.এম.এম. আজারুল ইসলাম, সদস্য অধ্যাপক শেখ ফারুক আহমেদ।

কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী ছন্দা সুলতানা, মা সংসদের স্পিকার মিতা রাণী দাসসহ বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ, সিবিও সদস্য, স্বাস্থ্য গ্রাম দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

কর্মশালায় বক্তারা ইউনিয়নের চলমান ওয়াশ বাজেটের (WASH Budget) অগ্রগতি, চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নে স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর