1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

চাইলেই সরকারকে লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৭০ বার পঠিত

চাইলেই সরকারকে লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৮ নভেম্বর) মাদারীপুরের শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

তিনি বলেন, বিএনপি অনেক কথাই বলে। তারা বলেন, করোনার সময় কেউ কোনো সেবা পাননি। জাতীয় সংসদেও একই কথা বলেছেন তারা। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। মানুষের পাশে ছিলো না বিএনপি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে সাত হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যাননি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর