1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত

কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত
koyra-election-১৪৭২৩
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ গোলাম রব্বানী।

তিনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হন।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় কযরা উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হতে পারলে কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মান, সদরে হাসপাতাল, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মান, কয়রা সদরে মিনি স্টেডিয়াম, জেলে বাওয়ালীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন, বনদস্যু নির্মুল, অবহেলিত দক্ষিন বেদকাশি ইউনিয়নে পরিবেশ বান্ধব কলকারখানা ব্যবস্থা গ্রহন সহ কয়রা পাইকগাছা আধুনিক করনে কাজ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তি খুলনা জেলা সংগঠক নুরুজ্জামান হোসেন, জুলাই আন্দোলনের চোখ হারানো জুলাই যোদ্ধা বুলবুল আহমেদ, জুলাই যোদ্ধা আলতাফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আজারুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্যাহ, এনসিপির কর্মি শিক্ষক দিপক কুমার মিস্ত্রি, মোমতাজুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর