1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নিখোঁজের এক সপ্তাহ পর অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার পঠিত
gopalgang-14830
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

নিখোঁজের ৭ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ইতি বেগম (২১) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের লায়েক শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইতি বেগম মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের রাসেল শেখের স্ত্রী এবং জামালপুর জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে ইতি বেগমের বিয়ে হয় রাসেল শেখের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ও ঝগড়া-ঝাঁটি চলছিল। গত ২৪ নভেম্বর বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজের তিন দিন পর ২৭ নভেম্বর স্বামী রাসেল শেখ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৭ দিন পর রোববার রাতে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তা থেকে ইতি বেগমের হাত–পা–মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা পলাতক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর