1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরন সভা  সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের  বিবস্ত্র মরদেহ উদ্ধার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে যে ২ অভিশাপ কাটাতেই হবে ফাইনাল পর্যন্ত মিলে গেল ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন দলের নামও জানিয়েছেন ‘জ্যোতিষী’ পাইকগাছায় প্রাকৃতিক উৎসের ৪ লাখ চিংড়ি পিএল জব্দ, নদীতে অবমুক্ত আলোকিত মানুষ হতে হলে পড়াশোনা মনোযোগ দিতে হবে – সৈয়দপুরে বিলকিস ইসলাম এমপি জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি মেসিরা

মুন্সীগঞ্জে ড্রেজারের ব্যাটারী ছিনতাইকালে পাহারাদার যুবককে গুলি!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারায়র কাজে নিয়োজিত যুবক রাজু বেপারি (২৫)।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, বিএনপি অফিসের পিছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলো রাজু।
হঠাৎ ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি নিতে চায়। রাজু দিতে অস্বীকার করলে তারা বন্দুক দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এ বিষয়ে নৌ পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, আহত রাজু এখন ভালো আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর