1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

সাতক্ষীরায় মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত
জামালউদ্দীন, সাতক্ষীরা:

সাতক্ষীরা মোহনা টেলিভিশন ১৩ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা মিনি মার্কেট ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদ  আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, আখড়াখোলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ, বিজনেস বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি জামাল উদ্দীন, ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ,আলোচিত কন্ঠ’র সাতক্ষীরা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোহনা টিভি’র সাতক্ষীরা  প্রতিনিধি আব্দুল জলিল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,  দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন। অনুষ্ঠানে সাংবাদিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর