1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে ফকরুলকে ওবায়দুল কাদের

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৫ বার পঠিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে ওটা এখন মিউজিয়ামে।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান, গ্লোরিয়া সরকার, স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান, আনোয়ারুল আজীম ও তাহজিব আলম সিদ্দিকি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেবো না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।

তিনি অভিযোগ করে বলেন, মির্জা ফখরুল টাকার বস্তার ওপর বসে আছেন। কারে এমপি বানাবেন, কারে মন্ত্রী করবেন, তার জন্যও টাকা। জাতীয় সরকার কারে করবেন, সেখানেও টাকা। শুরু হয়ে গেছে মনোনয়ন–বাণিজ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্মেলন উপলক্ষে বিলবোর্ডের পেছনে খরচ কমাতে বলেছেন নেতাদের। তিনি বলেন, এতো বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কম করতে। এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। খরচ কমান, মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর