1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

প্রতিহিংসার রাজনীতি কবর দিতে চাই’বললেন কে এম বিল্লাল হোসাইন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
munsigang-14982
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেছেন, দেশে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা, সংঘাত ও হানাহানির সংস্কৃতি চলে আসছে। এখন সময় এসেছে সেই প্রতিহিংসার রাজনীতিকে কবর দেওয়ার।

শুক্রবার (১২ই ডিসেম্বর) জুমার নামাজের পর টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়নায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

কে এম বিল্লাল হোসাইন বলেন, “আমরা সবাই এক দেশের মানুষ, একে অপরের ভাই। এ দেশে হানাহানি, সংঘাত কিংবা প্রতিহিংসার রাজনীতি চাই না। সামনের প্রজন্মের জন্য শান্তির ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে সমাজ থেকে মাদক নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি নদীবেষ্টিত মুন্সীগঞ্জে প্রতিবছর ভয়াবহ নদীভাঙনে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হন উল্লেখ করে তিনি স্থায়ী একটি বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর