1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার দুই আসনে তারেক রহমান ও খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
bagura-bnp-15194
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ার দুটি আসন থেকে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলের শীর্ষ নেতারা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবারই প্রথম সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরপর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নির্বাচন সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। উল্লেখ্য, এই আসন থেকে তিনি এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া সবসময়ই বিএনপির শক্ত ঘাঁটি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে রেকর্ড ভোটে এই আসনে জয়ী হয়েছেন, এবারও জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার এই আসন থেকে গাবতলীর মোর্শেদ আলমকেও মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে। তিনি আজ গাবতলী উপজেলা কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করবেন।

তবে তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর