1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নেতাকর্মীদের সাথে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী গফুর

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত
15200
সৈয়দপুর প্রতিনিধি’


নীলফামারী- ৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও বিএনপি নেতা কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ।
ওই সময় দলের স্থানীয় বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীদের  উপস্থিতিতে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।
তার আগে, বিএনপির এ প্রার্থীর মনোনয়নপত্র জমা প্রদান উপলক্ষে শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ দলটির কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সহ যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,তাঁতী দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবি দল, জিয়া মঞ্চ, জিয়া পরিষদ, জাসাস সহ দলটির সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ ব্যাপারে আসনটির  ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছি। গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।
সকলের দোয়া ও সমর্থন কামনা করে বিএনপির এ প্রার্থী বলেন, আগামি ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে সৈয়দপুর ও কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন ও  জনপ্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর